Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

দিল্লিতেও বাংলার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি! দলীয় সাংসদের যা নির্দেশ দিলেন অভিষেক 

দিল্লিতেও বাংলার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি! দলীয় সাংসদের যা নির্দেশ দিলেন অভিষেক 

দিল্লি সফরে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পদক অভিষেক ব্যানার্জি। মূলত রাজ্যের দাবি দাওয়া নিয়ে তাঁর এবারের দিল্লি সফরে বলে খবর। তবে দিল্লিতে গিয়েই রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে একদফা প্রস্তুতি বৈঠক সারেন অভিষেক ব্যানার্জি। ঘাসফুল সূত্রে খবর, দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত ভোট নিয়ে একদফা নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

দিল্লি সফরে দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে ওই বৈঠকে তিনি দলীয় সাংসদদের বলেন, সংসদে অধিবেশন শেষ হলেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে। সব সাংসদ তাঁর নিজের নিজের লোকসভা ক্ষেত্রে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দেন সে সম্পর্কে নির্দেশ দেন অভিষেক ব্যানার্জি। শুধু তাই নয়, এদিন ফের একবার তিনি বলেন, পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠভাবে হয়, প্রত্যেক সাংসদকেই সেদিকে নজর রাখতে হবে। কোনও রকমের গন্ডগোলের চেষ্টা হলে দলীয় নেতৃত্ব কড়া পদক্ষেপ নেবে বলেও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন। 

 

আরও পড়ুন: বিদ্যুতের বিল ১ লক্ষ ৭ হাজার, থানায় বসানো হল সোলার প্যানেল, রাজ্যের প্রথম গ্রিন থানা আলিপুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal