Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

শনিবার আসানসোল যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, করবেন রোড শো

শনিবার আসানসোল যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, করবেন রোড শো

১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন। তৃণমূল প্রার্থী শ্ত্রুঘ্ন সিনহা। এবার তাঁর সমর্থনে প্রচার করতে আসানসোলে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। শনিবার দুপুর ২ টোর সময় আসানসোলের দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত রোগ শো করবেন অভিষেক।

শুক্রবার নিজেই ফেসবুক পোস্ট করে একথা জানান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবারও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও প্রচার করেন অভিষেক। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো করেন তিনি। সেখানে জানান, তিনি ৭০ থেকে ৮০ হাজার ভোটে বালিগঞ্জে জিতবে তৃণমূল আর ২ লক্ষের বেশি ভোটে জিতবে আসানসোলে। বাবুল সুপ্রিয়োর ছেড়ে যাওয়া আসনে ভোট হচ্ছে আসানসোলে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। সিপিএম প্রার্থী পার্থ চ্যাটার্জি।

উল্লেখ্য, ২০ মার্চ থেকে আসানসোলে প্রচার করছেন শ্ত্রুঘ্ন সিনহা। মলয় ঘটক, কল্যাণ ব্যানার্জি ও সায়নী ঘোষকে প্রচার করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: শুনছি ৪৯ দিন লকডাউন হলে ভালো, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, মানুষকে যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করছি: মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal