প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইনি নোটিস পাঠাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মোদীর বিরুদ্ধে এই পদক্ষেপ করছেন অভিষেক, সূত্রের খবর।
রাজ্যে নির্বাচনী সভা করতে এসে একাধিকবার প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন তৃণমূল নেতাদের দুর্নীতি, সিন্ডিকেট ও মাফিয়াযোগ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছেন নরেন্দ্র মোদী। বুধবারও ডায়মন্ড হারবার কেন্দ্রে জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে মোদীর অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আইনি নোটিস পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীকে। নোটিসের প্রেক্ষিতে জবাব না দিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ।
নরেন্দ্র মোদীকে আইনি নোটিস পাঠাচ্ছেন অভিষেক
অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



