বিনা পয়সায় মন কী বাত? না মমতার ডাল-ভাত? বজবজের জনসভায় সাধারণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক ব্যানার্জি।
উত্তর থেকে দক্ষিণবঙ্গে অনবরত প্রচার চালাচ্ছেন অভিষেক। বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে জনসভা সেরে কলকাতার বজবজে রোড শো করেন তিনি। রোড শো শেষে বজবজের প্রার্থী অশোক দেবের হয়ে জনসভা করেন অভিষেক।
গত তিন দফার ভোটগ্রহণ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, প্রথম দফায় পা ভেঙেছি, দ্বিতীয় দফায় হাত, তৃতীয়তে মাজা, চতুর্থ দফায় হাঁটু আর ঘাড় ভাঙব। বাকি দফাগুলোতে বিজেপির দাম্ভিকতা চূর্ণ করব।
আরও পড়ুন: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক; পরীক্ষার্থীদের জন্য আগামী দুই শনিবার চলবে অতিরিক্ত মেট্রো
বিজেপিকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, বিজেপি ভাষণবাজি না করে উন্নয়নের খতিয়ান নিয়ে দাঁড়ান। একদিকে আমি অন্যদিকে আপনি! দেখব কে কত স্কোর করল।
রাজ্যের বিভিন্ন অংশে ২-৩ টি করে প্রচার করছেন অভিষেক ব্যানার্জি। উত্তরবঙ্গে ভোট ১০ এপ্রিল।




