ABP Ananda Opinion Poll এ মমতা ব্যানার্জির ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত। ওপিনিয়ন পোলে তৃণমূল ১৫৪-১৬২ টি আসন, বিজেপি ৯৮-১০৬ আসন, বাম-কংগ্রেস জোট ২৬-৩৪ এবং অন্যান্যরা ২-৬ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। সি ভোটার এই সমীক্ষাটি করেছে। সোমবার রাতে এই অনুষ্ঠান দেখান হয়।
ABP Ananda Opinion Poll এ উঠে এসেছে ২০২১ বিধানসভায় তৃণমূল পেতে পারে ৪৩% ভোট, বিজেপি পেতে পারে ৩৮%, বাম-কংগ্রেস জোট ১২% এবং অন্যান্যরা ৭% ভোট পেতে পারে।
স্ন্যাপ পোলে প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য কে? মমতা ব্যানার্জি বলেছেন ৪৯%, দিলীপ ঘোষ বলেছেন ১৯% এবং সৌরভ গাঙ্গুলি বলেছেন ১৩%।
আরও পড়ুন: কে এই কলেজ ড্রপ আউট কুণাল কামরা, যাঁর প্রশ্নের মুখে নিরুত্তর সাংবাদিক, সম্পাদক থেকে শাসক?
এই সমীক্ষা অনুযায়ী, লোকসভার ভোট ধরে রাখতে পারছে তৃণমূল, অন্যদিকে লোকসভার ভোট সামান্য হলেও কমছে বিজেপির। খানিক বৃদ্ধি বাম-কংগ্রেসের ভোটের হারে।
