Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

দিলীপ ঘোষের খড়গপুরে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ

দিলীপ ঘোষের খড়গপুরে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ

খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। খবর বিজেপি সূত্রে। ঘোষিত হয়েছে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে সুপ্রীতি চ্যাটার্জির নাম। এর ফলে খড়গপুর আসনে দিলীপ ঘোষের লড়ার সম্ভাবনা রইল না। 

প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেও খড়গপুর ও বড়জোড়া আসন দুটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। সেই সময় গুঞ্জন তৈরি হয়েছিল, দিলীপ ঘোষকে খড়গপুরে প্রার্থী করবেন মোদী-শাহরা। দিলীপ ঘোষ নিজেও লড়তে আপত্তি করেননি বলে শোনা গিয়েছিল। কিন্তু দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গেলেন অভিনেতা হিরণ। 

অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়া আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন সুপ্রীতি চ্যাটার্জি। 

আরও পড়ুন: মোদীকে চিঠি মমতার! নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রাজ্যের হাতে রাখার আর্জি জানালেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal