Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সকলকে ফাঁকি দিয়ে চলে গেলেন অভিনেতা মনু মুখার্জী, মুক্তি পেতে চলেছে শেষ ছবি ‘ভটভটি’

সকলকে ফাঁকি দিয়ে  চলে গেলেন অভিনেতা মনু মুখার্জী, মুক্তি পেতে চলেছে শেষ ছবি ‘ভটভটি’

স্বর্ণযুগের একের পর এক বাংলা ছবির দাপুটে তারকাদের প্রয়াণ ঘটেছে কিন্তু থেকে গিয়েছে কিংবদন্তিদের রেশ, তাঁদের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা, মনু মুখার্জী উল্লেখযোগ্য। বাংলা ছবিতে যাঁদের হাত ধরে এক উজ্জ্বল দিনের সূচনা হয়েছিল। সৌমিত্র ও স্বাতীলেখা অভিনীত শেষ ছবি ‘বেলাশুরু’-র ট্রেলার লঞ্চ হলো কিছুদিন আগে যেখানে দুই মহারথীকে সম্মান জানাতে শিবপ্রসাদ ও নন্দিতা রেখেছিলেন দুটি প্রতীকী চেয়ার। সমস্ত দর্শকেরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আবার এক সন্ধিক্ষণ আসতে চলেছে যেখানে আর এক প্রতিভাধর অভিনেতার শেষ অভিনয়ের সাক্ষী হতে চলেছি আমরা। মনু মুখার্জী অভিনীত শেষ ছবি ‘ভটভটি’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। যিনি আর এই পৃথিবীতে নেই তাঁর ছবি দেখতে দেখতে আবারও চোখে জল আসবে অনুরাগীদের।

আরও পড়ুন: ‘কিশমিশ’ টিমের সাথে দাদাগিরির মঞ্চে হাজির হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্ত্তী, মঞ্চে দেবের সাথে মাতলেন মিষ্টি দুষ্টুমিতে

‘ভটভটি’-র শুটিং শেষ হয়েছিল ২০১৯ সালে। সৌমিত্র চট্টোপাধ্যায় এর মৃত্যুর পরেই মনু বাবু ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। একজন পরিচালক হিসেবে ‘ভটভটি’-র পরিচালক তথাগত মুখার্জী জানিয়েছেন, মনু বাবু এত বার্ধক্যে দাঁড়িয়ে ঠিক কতটা তারুণ্যে ভরপুর ছিলেন। মনুবাবু নব্বইয়ের কোঠায় দাঁড়ানোর পরেও তাঁর শরীরে সেভাবে কোনো সীমাবদ্ধতা ছিলনা। বাকিদের তুলনায় তিনি এই বয়সে দাঁড়িয়েও অনেক বেশি তারুণ্যে ভরপুর ছিলেন। দীর্ঘ তিন মাস ধরে চলেছিল ছবির রিহার্সাল। ফিল্মের খুঁটিনাটি যাবতীয় মনু বাবু নিজে একজন এত দক্ষ অভিনেতা হয়েও তথাগত র থেকে জেনে নিয়েছিলেন।

আরও পড়ুন: “ভাঙা পায়েই খেলা হবে”, বিজেপিকে তোপ তৃণমূল প্রার্থী সায়নীর

তথাগতর মনে প্রশ্ন জেগেছিল, মনু বাবু এত বিনয়ী ছিলেন বলেই হয়তো তিনি অভিনয় জগতে নিজেকে একজন প্রকৃত অভিনেতা হিসেবে প্রমাণ করতে পেরেছিলেন। তথাগত আক্ষেপ প্রকাশ করেছেন, বাংলা ছবির জগতে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা রসায়ন জনিত কারনে র কারণে হয়তো তিনি নিজেকে সঠিক ভাবে আত্ম প্রকাশ করে উঠতে পারেননি। জাহাজপট্টির বাসিন্দা এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন ছবিতে তিনি।

আরও পড়ুন: “আমার এক ফোঁটা আবেগ নেই। আমি আবেগ পছন্দও করি না।” – সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয়ের পরেও এই দাবি কিউ এর!

তথাগতর মতে এই ছবিতে সবথেকে বড়ো উপহার হলো, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মনু মুখার্জীর উচ্ছাসিত হয়ে নাচ। বাড়িতে ধূমপান বারণ ছিল মনু বাবুর। তিনি সেটা তথাগতর থেকে সিগারেট চাইতেন কিন্তু পরিচালক একেবারে কড়া অভিভাবকের মতোই শাসন করতেন। ‘ভটভটি’ ছবি এবার মুক্তি পেতে চলেছে কিন্তু কিংবদন্তি মানুষটাই চলে গিয়েছে, নিজের শেষ ছবি না দেখেই চলে যেতে হলো তাঁকে।

আরও পড়ুন: ‘আর কিছু না থাকুক, আমাদের বন্ধুত্বটা থেকে যাবে’! জন্মদিনে প্রেমিকা সুরঙ্গনার সাথে ঘনিষ্ঠ ফটো শেয়ার করে শুভেচ্ছা জানালেন সুপারহিট অভিনেতা ঋদ্ধি সেন, সুরঙ্গনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment