ভালোবাসার সমীকরণে ছক কঁষছে গায়ক শোভন গাঙ্গুলী এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বসন্তের হাওয়া যে মিশে গেছে আকাশে-বাতাসে তারই প্রমাণ দিচ্ছে এই নব যুগল। এতদিন টলিউড মহলে শোভন-স্বস্তিকার প্রেম নিয়ে গুঞ্জন তুঙ্গে ছিল। শনিবার সব গুঞ্জনকে ভেঙে দিয়ে বাস্তবে রূপ দিতে নেট মাধ্যমে ভালোবাসার কথা স্বীকার করলেন শোভন।
শনিবার, শোভন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁর এবং স্বস্তিকার একটি আদর মাখানো ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, সন্ধ্যে নেমে এসেছে আকাশের বুকে, তারই মাঝখানে একসঙ্গে দাঁড়িয়ে কপোত-কপোতী, মুখে হাসির ফোয়ারা। শোভনের পরনে লাল পাঞ্জাবি, অন্যদিকে স্বস্তিকা লাল-কালো মেশানো একটি শাড়ি পড়ে আছেন। ক্যাপশনের লিখছেন, “দুই দিয়ে গুণ… দ্বিগুণ”। তাঁদের মধ্যে যে ইতিমধ্যেই ভালোবাসা দানা বেঁধে ফেলেছে তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই নেটিজেনদের।
আরও পড়ুন: স্বামীর হাফ সেঞ্চুরি করার আনন্দে ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী জুন মালিয়া
View this post on Instagram
শোভন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমিকাকে গান উৎসর্গ করেছিলেন। এর পরই প্রকাশ্যে এল প্রেমিকা স্বস্তিকার সঙ্গে তাঁর এই ছবিটি। ভেঙে গেল গোপনীয়তার বেড়াজাল।




