Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

ওজন ঝরিয়ে রোগা হয়ে ফিরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন! ‘শুকনো কাঠের মত লাগছে’, ফের ট্রোল নেটিজেনদের, রোগা হয়েও নেটিজেনদের কটাক্ষের শিকার ঐন্দ্রিলা

ওজন ঝরিয়ে রোগা হয়ে ফিরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন! ‘শুকনো কাঠের মত লাগছে’, ফের ট্রোল নেটিজেনদের, রোগা হয়েও নেটিজেনদের কটাক্ষের শিকার ঐন্দ্রিলা

রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার বড় পর্দায় বাস্তবের প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। সেখানে তাঁর অভিনয় প্রশংসিত হলেও অনেকেই জানিয়েছিলেন বাড়তি ওজনের জন্য একেবারে মানায়নি তাকে। ভারী শরীরের কারণে বেশ সমালোচনার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এর পর বেশ কয়েক মাসের চেষ্টায় ওজন ঝরিয়ে নতুন অবতারে ফিরতে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। কিন্তু তাতেও রেহাই নেই। কারণ আবারও কটাক্ষের সম্মুখীন হতে হলো টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

প্রসঙ্গত শরীর ভারী হয়ে যাওয়ার পরেই নিয়মিত সমালোচনার সম্মুখীন হতে হতো অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। বিনোদন জগতে থাকতে গেলে মেদহীন ফিট চেহারা নিয়ে থাকতে হবে এমনটাই মত ছিল নেটিজেনদের একটি বড় অংশের। এরপর বেশ কয়েক মাসের শরীরচর্চা এবং নিয়মিত ডায়েট এর ফলাফল হিসেবে বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী।

এবার নতুন ফটো পোস্ট করতেই নেটিজেনরা জানালেন আগেই ভালো লাগছিল ঐন্দ্রিলাকে। কারণ তিনি নাকি এখন এত রোগা হয়ে গিয়েছেন যে তাকে ‘শুকনো কাঠের মত’ লাগছে। বলাই বাহুল্য পাল্টা প্রতিবাদ করতে দেখা গিয়েছে অভিনেত্রীর অনুগামীদের। তারা জানিয়েছেন সব সময়ই ভালো লাগে ঐন্দ্রিলাকে। পাশাপাশি লোকের কথায় কান দিতে বারণ করেছেন তারা তাদের প্রিয় অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘কমলা’ গানে দুই জা-ননদের সঙ্গে উদ্দাম নাচ ‘অপরাজিতা অপু’র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment