Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

বিদায় বেলায় উমাকে বরন করে হাসিমুখেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক! মল্লিক বাড়ির ঘরের মেয়ে বরণ করে নিল উমা-কে, ভাইরাল ভিডিও

বিদায় বেলায় উমাকে বরন করে হাসিমুখেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক! মল্লিক বাড়ির ঘরের মেয়ে বরণ করে নিল উমা-কে, ভাইরাল ভিডিও

দেখতে দেখতে আরও একটা দুর্গাপূজা কাটিয়ে ফেলল বাঙালি। ঢাকে কাঠি পড়তে না পড়তেই মায়ের বিসর্জন হয়ে গেল। ইতিমধ্যে চারিদিকে বিষাদের সুর, তার মধ্যেই সকলকে হাসিমুখে বিজয়ার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কলকাতার বনেদি পরিবারের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম হলো মল্লিক বাড়ির পুজো। পুজোর ওই কটা দিন নিজের বাড়িতেই পুজোর কাজে মেতে ওঠেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারেও এর ব্যাতিক্রম হয়নি, ছেলে এবং স্বামীকে নিয়ে মল্লিক বাড়ির পুজো তে মেতে উঠলেন তিনি।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী মজা হৈ-হুল্লোড় কাটিয়ে অবশেষে দশমীর দিন মাকে হাসিমুখে বরণ করে নিল অভিনেত্রী। শেষে সিঁদুর খেলায় মেতে উঠলো মল্লিক পরিবারের সকল সদস্যরা। মায়ের কপালে সিঁদুর দিয়ে নিজের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে তুললেন অভিনেত্রী। লাল পাড় সাদা শাড়ি এবং সিঁথিতে সিঁদুর নিয়ে বেশ মায়াময়ী লাগছিল কোয়েলকে।

মায়ের বিদায় এরপরে সকলকে হাসিমুখে বিজয়ের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। মন খারাপ তো থাকবেই তার সঙ্গে মায়ের পরের বছর আসার অপেক্ষায় থাকবেন সকলে। মায়ের বিসর্জনের পর ‘আসছে বছর আবার হবে’ এই ধ্বনিতেই মেতে উঠেছে বাঙালি।

আরও পড়ুন: নাম বদলে অভিনেতা সলমন খানের মা হেলেনের হয়ে ফাইফরমাশ খেটে রোজগার করতেন মিঠুন চক্রবর্তী! সামনে এল তার জীবনের এক অন্ধকার অধ্যায়, আজ কোটিপতি তিনি

এবছর পূজোতে মুক্তি পেয়েছে কোয়েল-মল্লিকের-নতুন-ছবি বনি। এই ছবিতে কোয়েল মল্লিক এর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment