Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

পুজোর আগেই মা দুর্গার মত সেজে উঠলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, মল্লিক বাড়ির দালানেই হলো অভিনেত্রীর ফটোশুট, ভাইরাল ছবি

পুজোর আগেই মা দুর্গার মত সেজে উঠলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, মল্লিক বাড়ির দালানেই হলো অভিনেত্রীর ফটোশুট, ভাইরাল ছবি

হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপর এই চারিদিকে ঢাকের বাদ্যি শুরু হয়ে যাবে। এখন থেকে আকাশে বাতাসে পুজোর গন্ধ, চারিদিকে শেষ সময়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, মা নিজের বাপের বাড়ি আসার আগেই সেজে উঠেছে তার বাপের বাড়ি। পিতৃ পক্ষের শেষ হয়ে শুরু হবে দেবী পক্ষ। দেবী বন্দনায় মেতে উঠবে গোটা বাংলার মানুষ। পাড়ায় পাড়ায় তো প্রস্তুতি ইতিমধ্যেই শেষের দিকে। অন্যদিকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভবানীপুরের মল্লিক বাড়িতে। ঐতিহ্যবাহী এই পুজো বেশ পুরনো। অভিনেত্রী কোয়েল মল্লিকের বাপের বাড়ির পুজো আমরা প্রত্যেকেই সেটা জানি। কলকাতার বুকের অন্যতম জনপ্রিয় বনেদি বাড়ির পুজো মল্লিক বাড়ির এই দুর্গাপুজো। তাই কোয়েল মল্লিক ও বাড়ির পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সম্প্রতি কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিগুলিতে অভিনেত্রী কে অফ হোয়াইট বেনারসি পড়ে দেখা গিয়েছে। শাড়িতে রয়েছে লাল সাদা সুতোর কারুকার্য। সঙ্গে পড়েছেন লাল রঙের মানানসের ব্লাউজ ব্লাউজের রয়েছে নানান ধরনের সূক্ষ্ম কারুকার্য। এর সঙ্গে তিনি পড়েছেন মানানসই গয়না। হাতে শাখা পলা, গলায় সাতনরি হার, নাকে সোনার নথ, কপালে লাল টিপ, সিঁথিতে চওড়া করে সিঁদুর। সঙ্গে হালকা মেকআপ। একেবারে বাঙালি বউয়ের সাজে সেজে উঠেছেন অভিনেত্রী। আটপৌরে করে শাড়ি পড়েছেন অভিনেত্রী।

মল্লিকবাড়ির দালানেই হয়েছে কোয়েলের এই ফটোশুট। অভিনেত্রী পোস্ট করা ছবিতে অসংখ্য মানুষ অভিনেত্রীর ছবি পছন্দ করেছেন এবং কমেন্ট বক্সে অভিনেত্রীর প্রশংসা করেছেন। টলিউড ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রীরাও কমেন্ট করেছেন কোয়েলের ছবিতে। দীর্ঘ দুই বছর পর আবার সকল ভাই-বোনদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকবে ছেলে কবীর ও।

আরও পড়ুন: নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’র জন্য বন্ধ হতে চলেছে ‘কড়ি খেলা’! শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’, টেলিপাড়ায় এমনটাই জল্পনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment