Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

শাশুড়ির হাত ধরেই হুইল চেয়ারে বসে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেল অপু! স্বপ্ন-পূরণের পথে অপু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

শাশুড়ির হাত ধরেই হুইল চেয়ারে বসে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেল অপু! স্বপ্ন-পূরণের পথে অপু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘অপরাজিতা অপু’। শুরু থেকেই এই ধারাবাহিকের টিআরপি সেরা পাঁচের মধ্যেই রয়েছে। অপুর মত প্রাণবন্ত মেয়ে ধারাবাহিকের সমস্ত দর্শকদের মন জয় করে নিয়েছে। অনস্ক্রিন অপু দিপুর রসায়ন বেশ পছন্দ করেন দর্শকরা। বর্তমানে ধারাবাহিকে সংসারের সকলের প্রিয় হয়ে উঠেছে অপু। এবার নতুন মোড় ধারাবাহিকে। শাশুড়ির অনুপ্রেরণায় অপু খুঁজে পেল তার স্বপ্নপূরণের পথ।

প্রথমের দিকে অপু সরকারি চাকরির পরীক্ষা দিক সেটা চাননি তার শাশুড়ি। কিন্তু সম্প্রতি তিনি পরিবারের সকলের প্রিয় এবং আদরের মেয়ে হয়ে উঠেছেন। অপরাজিতা অপু ধারাবাহিকের চিত্রনাট্যে এসেছে নতুন চমক। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে সে বাড়ি থেকে বেরোতে পারছেনা। অথচ তার পরীক্ষা সামনে এগিয়ে আসছে। এমন সময় তার স্বামী দিপু যে তাকে সবসময় সব কাজে সমর্থন করে এসেছে আজ সে তার হাত থেকে বই কেড়ে নিচ্ছে।

ধারাবাহিকে দেখানো হচ্ছে এই মুহূর্তে দিপু চায়না অপু সরকারি চাকরির পরীক্ষা দিক। কারণ তার বাড়ির বাইরে বিপদ রয়েছে। তাই তাকে বাড়ি থেকে বেরোতে দিতে চান না তিনি। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রমো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দিপুকে পাশে না পেলেও নিজের শ্বাশুড়ীকে পাশে পেলে অপর্ণা। পরীক্ষা হলে যখন তার নাম ডাকা হচ্ছিল তখন তাকে তার শাশুড়িই হুইল চেয়ারে করে নিয়ে আসে পরীক্ষা হলে। সম্প্রতি ধারাবাহিকের এই চিত্রনাট্য মন ছুঁয়েছে সকলের।

আরও পড়ুন: সুশান্তের বাবার স্থগিতাদেশের আবেদন খারিজ করে, সুশান্তের জীবনী নিয়ে ছবি মুক্তির ছাড়পত্র দিল্লি হাইকোর্টের

মেয়েরা যদি মেয়েদের পাশে থাকে তাহলে অনেক অসম্ভবই সম্ভব হয়ে ওঠে। সম্প্রতি জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকের চিত্রনাট্য এক সুন্দর বার্তা দিল সমাজের সকলের কাছে। শাশুড়ি বৌমার সম্পর্ক কখনোই ভালো হয় না। আদ্যিকাল থেকে এটাই হয়ে আসছে। যুগে এগোলেও মানুষের মন এখনো আধুনিক হয়নি। তবে এবার বদলের পালা, তেমনি বার্তা দিল অপরাজিতা অপু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment