Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

এক নতুন জীবনে পা দিলেন শ্রাবন্তী, বিস্তারিত জানুন

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়, শ্রাবন্তী শীঘ্রই নাকি বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। এবার নিজের

এক নতুন জীবনে পা দিলেন শ্রাবন্তী, বিস্তারিত জানুন

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়, শ্রাবন্তী শীঘ্রই নাকি বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। এবার নিজের নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ৪ নভেম্বর মধ্যমগ্রামে নিজের জিম খুললেন তিনি। জিমটির নাম রেখেছেন ‘ফিটনেস এম্পায়ার’। তাই আপাতত নিজের জিমকে নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর এই নতুন জিমের প্রচার করেন তিনি। আজকালকার যুগে ফিট থাকা খুবই প্রয়োজন। তাই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সকলকে তাঁর জিমে আসার আমন্ত্রণ জানান শ্রাবন্তী। এই নতুন জিম খোলার জন্য শুভেচ্ছা জানান তাঁর অনুগামীরা। গতকাল ছেলে অভিমুন্য নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সাথে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘খুব শীঘ্রই আসতে চলেছে এক বড় খবর।’

শোনা যাচ্ছিল, দুর্গা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও তার স্বামী রোশন। কিছুদিন আগে সেই জল্পনাতেই সায় দিলেন স্বামী রোশন। জানান, পুজোর আগে থেকেই আলাদা আলাদা থাকছেন দুজনে। অভিমুন্য সাথে শ্রাবন্তী রয়েছেন নিজের বাইপাসের ফ্ল্যাটে। রোশন রয়েছেন নিজের পারিবারিক ফ্ল্যাটে। তবে এই বিষয়ে শ্রাবন্তী এখন অব্দি সেই রকম কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, বর্তমানে রোশানের মায়ের শরীর খারাপ থাকার দরুন তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়া বলছে অন্য এক গল্প। ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনকে আনফলো করে দিয়েছে ইতিমধ্যে। এমনকি শ্রাবন্তীর সঙ্গে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন রোশন। আর এই নিয়েই দানা বাঁধছে জল্পনা। নেটিজেনদের অনুমান, নিজের ব্যবসার প্রচারের জন্য ঘর ভাঙ্গার মিথ্যা গুজব ছড়াচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ২২ বছর পর “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি” তে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন অজয়-সঞ্জয়লীলা

প্রসঙ্গত পরিচালক রাজিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী রোশনের সঙ্গে। গতবছর অমৃতসরের চার হাত এক করেন দুজনে। চলতি বছরের এপ্রিল মাসে বিবাহ বার্ষিকী পালন করার কথা ছিল তবে করোনার কারণে অনুষ্ঠান ক্যানসেল করে দেন তাঁরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment