Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

২২ বছর পর “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি” তে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন অজয়-সঞ্জয়লীলা

২২ বছর পর “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি” তে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন অজয়-সঞ্জয়লীলা

সদ্য মুক্তি পেয়েছে “গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি” র ট্রিজার। দুদিন যেতে না যেতেই সিনেমা মহলে পারদ চড়াচ্ছে ট্রিজারটির। গাঙ্গুবাই-রূপী আলিয়া ফ্যান মহলে এখন বেশ জনপ্রিয়। এর মাঝেই উঠে এল আরও একটি নতুন খবর। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত, আলিয়া ভাট্ট অভিনীত নতুন ছবিতে যোগ দিচ্ছেন অজয় দেবগণ। যথারীতি সিনেমা শুটিং শুরু হয়ে গিয়েছে। “হাম দিল দে চুকে সনম” এর ২২ বছর পেরিয়ে গেছে, একসঙ্গে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি অজয় ও সঞ্জয় লীলা বনশালীর। অনেকগুলো বছর কাটিয়ে ফেলার পর এবার একসঙ্গে কাজ করতে চলেছেন অজয়-বানসালী জুটি।

সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত ছবি “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি” নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। ছবির কাহিনী নির্মিত হয়েছে প্রখ্যাত লেখক হুসেন জায়দির “Mafia Queens of Mumbai” বইটির উপরে ভিত্তি করে। ষাটের দশকে কামাতিপুরার গাঙ্গুবাইয়ের গল্প নিয়েই গড়ে ওঠেছে এমনটাই জানাচ্ছেন ছবির নির্মাতারা। সূত্রে খবর, ৩০ জুলাই দেশ জুড়ে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।

প্রসঙ্গত, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছাড়াও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অজয় দেবগন। ২০২২ এর এপ্রিলে মুক্তি পেতে পারে অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিং ও অজয় দেবগণ অভিনীত মেডে (Mayaday)। এছাড়া, থ্যাঙ্ক গড (Thanks God) সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা ও রকুল প্রীত সিংয়ের বিপরীতে দেখা যাবে অজয়কে।

আরও পড়ুন: চরম দুঃসংবাদ বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য! ‘অপরাজিতা অপুর’ পর বন্ধ হতে চলেছে জি বাংলার অতি-জনপ্রিয় সিরিয়াল ‘কড়ি খেলা’!

অন্য দিকে, মহেশ ভাট পরিচালিত “সড়ক ২” নিয়ে বেশ ব্যস্ত আলিয়া। আলিয়ার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং আদিত্য রায় কাপুরকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment