Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

মেকআপহীন লুকে স্পোর্টস ব্রা পরে এবার বোল্ড ফটো শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! ‘বুড়ো ভাম লাগছে’, তুমুল কটাক্ষ নেটিজেনদের

মেকআপহীন লুকে স্পোর্টস ব্রা পরে এবার বোল্ড ফটো শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! ‘বুড়ো ভাম লাগছে’, তুমুল কটাক্ষ নেটিজেনদের

ব্যক্তিগত জীবনের কারণে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পাশাপাশি মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবার তেমনই একটি ফটো পোস্ট করে নেট দুনিয়ার বাসিন্দাদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত সিনেমায় অভিনয়ের পাশাপাশি জিমের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মধ্যমগ্রামের এক মলে রয়েছে তার বিলাসবহুল শরীর চর্চা কেন্দ্র। তবে ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সেভাবে জিমে যান না। বরং বাড়িতেই বিভিন্ন রকম শরীর চর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন।

প্রসঙ্গত এর আগে ভারী শারীরিক গঠনের কারণে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সেই অপমানের জবাব দিতেই এদিন স্পোর্টস ব্রা পরে নিজের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যা থেকে বেশ স্পষ্ট শরীরচর্চা করছিলেন তিনি। কিন্তু এবার সেই ফটোতেও নেটিজেনদের বিরূপ মন্তব্য ধরা পরল।

আরও পড়ুন: ‘একই জায়গায় দাঁড়িয়ে মুটকি হাত-পা নাড়াচ্ছে’! ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘চিকনি চামেলী’ গানে নেচে অশ্লীল কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

কারণ অভিনেত্রীর মেকআপহীন ফটো দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন তার চোখে মুখে বয়সের ছাপ পড়েছে। পাশাপাশি অনেকের নজর পরেছে তার গলার সোনার লকেটের দিকে। অভিনেত্রী একটি ‘জিন্টু’ লেখা সোনার হার পরেছিলেন। প্রকৃতপক্ষে সেটাই তার বাড়ির ডাকনাম। তাই অনুগামীরা মনে করছেন বিশেষ কোনো মানুষ হয়ত উপহার দিয়েছেন তাকে ওই হারটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment