Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

ফের ফ্রেমবন্দী রাজ-শুভশ্রী, ইন্সটাগ্রামের স্টোরিতে ভালবাসার মুহূর্ত বন্দি করলেন শুভশ্রী

নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মাঝে মাঝেই নিজের নতুন জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করেন শুভশ্রী। ১২ ডিসেম্বর

ফের ফ্রেমবন্দী রাজ-শুভশ্রী,  ইন্সটাগ্রামের স্টোরিতে ভালবাসার মুহূর্ত বন্দি করলেন শুভশ্রী

নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মাঝে মাঝেই নিজের নতুন জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করেন শুভশ্রী। ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন রাজ। ক্যাপশানে লিখেছেন, ‘The apples of my eyes, Happy 3 month of motherhood’।

হ্যাশ ট্যাগে রইল #yuvaan #happy3month #fatherhood। কিছুদিন আগেই ছেলের সাথে কাটানো দুস্টু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে বঙ্গ লুকে ধরা দিয়েছেন রাজও। আর এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে রাজের সঙ্গে ছবি শেয়ার করেন শুভশ্রী। রাজকে আদর করে লিখলেন গুড নাইট। গতকালই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রাজের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন শুভশ্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেন।

ক্যাপশনে লিখেছেন, ‘Lets do it.’। বেশ কিছু দিন আগে শুভশ্রীকে দেখে চেনে কার সাধ্য, মা হওয়ার সুবাদে বেশ টলমল, সুডৌল চেহারায় আলাদাই গ্ল্যামার ছিল শুভশ্রীর। কিন্তু ইউভানের জন্মের পরেই আবার আস্তে আস্তে পুরোনো জগতে ফিরতে চান শুভশ্রী। কিন্তু ছেলের জন্মের প্রায় তিন মাস কেটে যাওয়ার পরে আবার আগের ছন্দে ফিরছেন শুভশ্রী।

আরও পড়ুন: ‘জোর করে অসুস্থ অভিষেককে ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ও যেতে চায়নি’! বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তার, জোর করে স্টার জলসায় নিয়ে যাওয়া হয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment