Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

অ্যাডিলেডে ৩৬ এ শেষ ভারত! অস্ট্রেলিয়ার জিততে দরকার ৯০ রান

মহম্মদ সামি আহত ও অবসৃত

অ্যাডিলেডে ৩৬ এ শেষ ভারত! অস্ট্রেলিয়ার জিততে দরকার ৯০ রান

৩৬ রানে শেষ কোহলি, রাহানে, আগরওয়াল, পূজারার মতো বাঘা ব্যাটসম্যানে ঠাঁসা ভারত! অ্যাডিলেডে দিন রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে তারকা খচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ল কামিন্স, হেজেলউড, স্টার্কের সামনে। ১০ রানের গণ্ডি পেরোননি একজন ব্যাটসম্যানও। সর্বোচ্চ রান মায়াঙ্ক আগরওয়ালের ৮। কোহলি করেছেন ৪ রান। রাহানে, পূজারা, অশ্বিন করেছেন শূন্য। মহম্মদ সামি আহত ও অবসৃত। 

আরও পড়ুন: বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ, শনিবারই শহরে আসছেন লালহলুদের ষষ্ঠ বিদেশি জুয়ান

বোলিংয়ে অজি পেসার হেজেলউড মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে দখল করেছেন ৫ উইকেট। অন্যদিকে কামিন্স ১০ ওভার বল করে পেয়েছেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার জিততে দরকার মাত্র ৯০ রান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports