Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

হ্যাট্রিকের পর সৌদির ক্লাবে সতীর্থকে দিয়ে গোল করিয়ে বাজিমাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

হ্যাট্রিকের পর সৌদির ক্লাবে সতীর্থকে দিয়ে গোল করিয়ে বাজিমাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

সৌদি ক্লাব আল নাসেরের হয়ে হ্যাট্রিক করেছিলেন আগে। এবার ক্লাবের হয়ে তাঁর পা থেকে প্রথম অ্যাসিস্ট হল। নিজের ক্লাবকে ফের জয়ের মুখ দেখালো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার রাতে আল নাসের ২-১ গোলে হারালো আল তাউনকে। আবদুল রহমান ঘারিবকে দিয়ে গোল করালেন সি আর সেভেন।

কয়েকদিন আগে আল নাসেরের হয়ে হ্যাট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। ম্যাচে চারটি গোল করে হ্যাট্রিক করেছিলেন তিনি। আল ওয়েদাকে ৪-০ গোলে হারায় আল নাসের। এরপর আল ফতেহর বিরুদ্ধে খেলতে নেমে সতীর্থকে দিয়ে গোল করালেন রোনাল্ডো।

একটি ভিডিও পোস্ট করেছেন সি আর সেভেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুই দলের খেলোয়াড়রা বল দখলের লড়াই করার সময় এক সতীর্থের থেকে বল আসে রোনাল্ডোর কাছে। তিনি বল পাস করেন ঘারিবকে। গোলের পর রোনাল্ডো ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ঘারিবকে। দলের প্রত্যেককে আনন্দে মেতে উঠতে দেখা যায়।

আরও পড়ুন: কোন চার দল কাতার বিশ্বকাপে বাজিমাত করতে পারে ? ভবিষৎবাণী করলেন খোদ মেসি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports