Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় একাধিক কর্মসূচী, যানজটের আশঙ্কা

বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় একাধিক কর্মসূচী, যানজটের আশঙ্কা

হাইভোল্টেজ বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় একাধিক কর্মসূচী। যানজটের সম্ভাবনা শহরের রাজপথে। এদিন বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের মহামিছিল রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর ধরনা কর্মসূচিও রয়েছে। ধরনা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে একের পর এক কর্মসূচীর চাপ পড়বে বৃহস্পতিবার শহরের রাজপথে।

সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষ্যে ছোট ছোট মিছিল বেরিয়েছে। তবে দিন যত এগোবে  তত মিছিলের সংখ্যা বাড়বে বলে জানা গিয়েছে। তবে ট্রাফিক সূত্রের খবর, শহরে যানজট নিয়ন্ত্রণ করতে সবরকমের ব্যবস্থা করেছে পুলিশ।

একদিকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শহিদ মিনার থেকে কিছুটা দূরে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে বুধবার থেকে ধর্নায় বসেছেন মমতা ব্যানার্জি। হাওড়া ও শিয়ালদহ থেকে আন্দোলনকারীদের দুটি মিছিল আসবে শহিদ মঞ্চে। শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের জমায়েত রয়েছে এদিন। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: কলকাতায় ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এর ভোটে কী ফল ছিল?

ট্রাফিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ধরনা কর্মসূচির কারণেও বন্ধ করা হতে পারে ডোরিনা ক্রসিং, রেড রোড সংলগ্ন এলাকায়। বেলা ২টোর সময় একটি মিছিল এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে আসবে ধর্মতলার দিকে। ফলে সেইসময় ওই এলাকায় গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে লেনিন সরণী, রেড রোড, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড, রানি রাসমণি অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে।

শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারীদের কর্মসূচির জেরেও ময়দান, পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। এছাড়া রামনবমীর মিছিলের কারণে কাশীপুর ব্রিজ, প্রিন্স আনোয়ার শাহ রোড, বিএনআর শীতলা মন্দির, তিলক নাথ মন্দির সংক্রান্ত অঞ্চলে সাময়িক যানজট হতে পারে বলে জানা গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal