Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 July 2026

১৩ জনকে নিয়ে নিখোঁজ বায়ুসেনার বিমান, অসমের জোড়হাট থেকে উড়ান ভরার পরই যোগাযোগ বিচ্ছিন্ন

জোরকদমে চলছে তল্লাশি অভিযান

১৩ জনকে নিয়ে নিখোঁজ বায়ুসেনার বিমান, অসমের জোড়হাট থেকে উড়ান ভরার পরই যোগাযোগ বিচ্ছিন্ন

৮ বিমান কর্মী ও ৫ যাত্রী সমেত মাঝ আকাশে নিখোঁজ বায়ুসেনার পণ্যবাহী বিমান। সূত্রের খবর, সোমবার বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ অসমের জোড়হাট বায়ু সেনা ঘাঁটি থেকে অরুণাচল প্রদেশের মেচুকা উপত্যকায় অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে রওনা দেয় অ্যান্টোনভ এএন-৩২ বিমানটি। দুপুর ১ টা নাগাদ শেষবারের জন্য বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তারপরে আর কোনও খবর পাওয়া যায়নি এএন ৩২ বিমানটির।
বিমানের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। রুশ প্রযুক্তিতে তৈরি অ্যান্টোনভ এএন-৩২ বিমানটি গত চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার বিশ্বস্ত সঙ্গী। বিমান নিরুদ্দেশের ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্যুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
২০১৬ সালে চেন্নাই থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাওয়ার পথে ঠিক একইভাবে অন্য একটি অ্যান্টোনভ বিমানও নিখোঁজ হয়ে গিয়েছিল। ওই বিমানে ছিলেন মোট ২৯ জন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনও খোঁজ পাওয়া যায়নি, মেলেনি কোনও ধ্বংসাবশেষ।

আরও পড়ুন: ‘দিল্লির জামা মসজিদ মন্দির ছিল, অবিলম্বে ভেঙে ফেলা হোক’, অযোধ্যা বিতর্কের মধ্যেই ঘোষণা বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation