Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

বিপুল কর্মী নিয়োগ!! ৩৬৮টি শূন্যপদে লোক নিতে চলেছে এয়ারপোর্ট অথরিটি

www.aai.aero ওয়েবসাইটের “CAREERS” লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে

বিপুল কর্মী নিয়োগ!! ৩৬৮টি শূন্যপদে লোক নিতে চলেছে এয়ারপোর্ট অথরিটি

জুনিয়র এক্সিকিউটিভ এবং ম্যানেজার মিলিয়ে মোট ৩৬৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। www.aai.aero ওয়েবসাইটের “CAREERS” লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। ১৫ ডিসেম্বর, ২০২০ থেকে ১৪ জানুয়ারি, ২০২১ আবেদন করার সময়। পাসপোর্ট রঙিন ছবি ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে অপলোড করার পাশাপাশি প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকাও জরুরি।  ম্যানেজার পদের বেতন ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা। জুনিয়র এক্সিকিউটিভ পদের বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তবে তফশিলি বা মহিলা প্রার্থী হলে ফি বাবদ দিতে হবে কেবল ১৭০ টাকা। শারীরিক প্রতিবন্ধীদের এএআই-তে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলে তাদের জন্য ফির খরচ ধরা হবে না।

টেকনিক্যাল ম্যানেজার: মেকানিক্যাল অথবা অটোমোবাইল এর বিই অথবা বিটেক ডিগ্রি থাকলে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এর সঙ্গে গুডস, সার্ভিসেস, ইক্যুপমেন্ট এবং ভেহিকেলস ইত্যাদিতে গভর্নমেন্ট প্রকিয়রমেন্টে অন্তত ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

ফায়ার সার্ভিসেস ম্যানেজার: এই পদে আপ্লাই করার জন্য ফায়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এর যে কোনও একটিতে বিই অথবা বিটেক ডিগ্রি থাকা চাই। এর সঙ্গে ফায়ার সার্ভিসেস ফিল্ডে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: লকডাউনে সংকুচিত হয়েছে চাকরির বাজার, কিন্তু এরই মধ্যে কোন সেক্টরে নিয়োগ হচ্ছে? কোন ক্ষেত্রে তৈরি হচ্ছে কাজ?

জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের স্নাতক ডিগ্রি অথবা যে কোনও সেমিস্টারে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রী থাকলে এই চাকরির জন্য আবেদন করা যেতে পারে। এই পদে  মোট সংখ্যারক্ষিত আসন সংখ্যা ১০৭টি, এর মধ্যে তফশিলি জাতিদের জন্য ৪০টি, তফশিলি উপজাতিদের জন্য ১৯টি, ওবিসিদের জন্য ৭২টি, আর্থিক অক্ষমদের জন্য ২৬টি আসন রয়েছে।

জুনিয়র এক্সিকিউটিভ (এয়ারপোর্ট অপারেশন্স): আবেদনের জন্য বিজ্ঞান শাখার স্নাতক এবং ২ বছরের এমবিএ পাশ অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি থাকা জরুরি। মোট শূন্যপদের সংখ্যা ৮৩টি, তার মধ্যে সংরক্ষিত আসন সংখ্যা ৩৫টি, তফশিলি জাতিদের জন্য ১৪টি, তফশিলি উপজাতিদের জন্য ৫টি, ওবিসিদের ২১টি, আর্থিক অক্ষমদের জন্য ৮টি পদ রয়েছে।

জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): মেকানিক্যাল অথবা অটোমোবাইল-এর বিই অথবা বিটেক ডিগ্রি থাকা চাই। মোট শূন্যপদের সংখ্যা ৮টি তার মধ্যে সংখ্যারক্ষিত আসনের মধ্যে তফশিলি জাতিদের জন্য ১টি, ওবিসিদের জন্য ৩টি এবং এ সবের মধ্যে শ্রবণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ১টি আসন সংখ্যারক্ষিত।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন? ভারতীয় রেল দিচ্ছে মোটা বেতনের চাকরি; জানুন বিস্তারিত

 

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Jobs