Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

৫০-৯০ শতাংশ ছাড়ে AJIO.com আনছে ‘Big Bold Sale’, ২ হাজারের বেশি ব্র‍্যান্ডেড পোশাক ও অ্যাকসেসরিজ কেনার সুবর্ণ সুযোগ

শপিং প্রিয় মানুষের জন্য সুখবর

৫০-৯০ শতাংশ ছাড়ে AJIO.com আনছে ‘Big Bold Sale’, ২ হাজারের বেশি ব্র‍্যান্ডেড পোশাক ও অ্যাকসেসরিজ কেনার সুবর্ণ সুযোগ

শপিং প্রিয় মানুষের জন্য সুখবর।
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ফ্যাশন ই-রিটেলার AJIO.com নিয়ে আসছে বিগ বোল্ড সেল (Big Bold Sale)। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত এই সেলে ২ হাজারের বেশি ব্র‍্যান্ডেড জামা-কাপড় ও অ্যাকসেসরিজে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। অ্যাডিডাস থেকে পিউমা, বিভিন্ন বিখ্যাত ব্র‍্যান্ডের পণ্য ক্রেতারা পাবেন অভাবনীয় কম মূল্যে।
ট্রেন্ডি ফ্যাশনের জন্য জনপ্রিয় মুকেশ আম্বানীর ই-রিটেলার সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ক্রেতাদের জন্য তারা ২ লক্ষের বেশি স্টাইল ও ২ হাজারের বেশি ব্র‍্যান্ড হাজির করছে। সংস্থার কথায়, এমন বড় এবং ‘বোল্ড’ সেল এর আগে দেওয়া হয়নি। কোন ব্র‍্যান্ড নেই এই মেগা সেলে!
নাইকি ( Nike), পিউমা (Puma), অ্যাডিডাস (Adidas), লিভাইস (Levis), ইউনাইটেড কালার অফ বেনেটন (United Colors Of Benetton) ইত্যাদির মতো জনপ্রিয় এবং অতি পরিচিত ব্র‍্যান্ডের জামা-কাপড়, অ্যাকসেসরিজে মিলছে বিশাল ছাড়। আগামী ১১ থেকে থেকে ১৫ জুনের এই বিগ বোল্ড সেল আগে পাননি ক্রেতারা। এই ‘মেগা ইভেন্ট’ সেলে কেনাকাটার সুযোগ হাতছাড়া করলে পস্তাতে হবে ফ্যাশন সচেতন ক্রেতাদের।

আরও পড়ুন: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যে মক ড্রিলের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের, কয়েকটি রাজ্যে বাধ্যতামূলক মাস্ক


কত ছাড় মিলছে এই ব্র‍্যান্ডেড পোশাক ও অ্যাকসেসরিজে? আজিও-র তরফে জানানো হয়েছে, ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে তাদের ‘বিগ বোল্ড সেল’-এ। ব্র‍্যান্ডেড ও ট্রেন্ডি টি-শার্ট, জিন্স, কুর্তা, স্নিকার্স ইত্যাদিতে এমন বিপুল ছাড় এর আগে দেওয়া হয়নি বলে জানাচ্ছে ই-রিটেলার সংস্থাটি। পাশাপাশি, এই সেলের সময়কে বেছে নেওয়া হয়েছে আরও একটি লক্ষ্যে। এই ১১ থেকে ১৫ জুনেই একাধিক আন্তর্জাতিক ব্র‍্যান্ডের পোশাকের শুভ সূচনা করছে AJIO.com। তাই স্বল্প দামে নামী ব্র‍্যান্ডের এই জিনিসপত্র কেনার সুযোগ হাতছাড়া করবেন না, ক্রেতাদের উদ্দেশে বার্তা মুকেশ আম্বানীর ই-রিটেলার সংস্থার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation