কাপুর বংশের হবু-পুত্রবধূ আলিয়া ভট্ট তাঁর বোন শাহিন ভট্ট এরং প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জনা কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। উইকেন্ড হলিডের আনন্দ স্পষ্ট হয়ে উঠলো আলিয়ার নিজের করা ইনস্টাগ্রাম পোস্টে।
রবিবার সকাল সকাল নেট নাগরিকদের মধ্যে উষ্ণতা ছড়াতে মালদ্বীপের বিচে বিকিনি পরা দুটি ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলিউড অভিনেত্রী আলিয়া। ছবি দুটি প্রকাশ্যে এলে রাতারাতি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
ছবির ক্যাপশনে লিখেছেন, “Blue seas and a Pisces.” অর্থাৎ নীল সাগর আর মীনরাশি। একের পর এক শুটিংয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী স্বল্পমেয়াদী সময়ের ছুটি পেয়ে আনন্দে মশগুল তিনি। তাই ছুটির মেয়াদ যতটুকুই হোক না সেই সময়কে চুটিয়ে আনন্দ করছেন আলিয়া।
আলিয়ার মালদ্বীপ ভ্রমণের গল্প শনিবার রাতে শেয়ার করেছিল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে নিজের এবং প্রিয় বন্ধবী আকাঙ্ক্ষার সঙ্গে একটি নিজস্ব শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে আলিয়া নীল এবং পিঙ্ক রঙের চেকস্ দেওয়া টপ এবং হালকা মেকআপ করেছেন। অন্যদিকে আকাঙ্ক্ষাকে অন্য দিনের মতোই গ্ল্যামারাস লাগছে ব্লু অফ শোল্ডার টপসে্।





