Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

গরিব মানুষের ফিল্ম দেখার টাকায় মাত্র ৪ জনের জন্য ১০০ কোটির বাড়ি বানিয়েছেন আল্লু অর্জুন! আছে একাধিক দামী গাড়ি ও প্রাইভেট জেট, প্রকাশ্যে এল অল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ

গরিব মানুষের ফিল্ম দেখার টাকায় মাত্র ৪ জনের জন্য ১০০ কোটির বাড়ি বানিয়েছেন আল্লু অর্জুন! আছে একাধিক দামী গাড়ি ও প্রাইভেট জেট, প্রকাশ্যে এল অল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ

বর্তমানে দক্ষিণী তারকারাও আমাদের মধ্যে বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অন্যতম হলেন আল্লু অর্জুন। একজন অভিনেতা হিসেবে তিনি খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তার অভিনীত ‘পুষ্পা: দ্যা রাইজ’ মুক্তি পেয়েছে বড়পর্দায় যা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। একাধিক ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি। দর্শকদের মধ্যে বিপুল প্রশংসিত হয়েছে এই ছবি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে বর্তমান প্রজন্মের ক্রাশ রশ্মিকা মন্দনাকে। ছবিতে তাদের রসায়ন পছন্দ হয়েছে দর্শকেরও।

১৯৮৫’তে ‘বিজেতা’ ছবিতে কাকা চিরঞ্জীবীর সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা। তখন অভিনয় তার বয়স ছিল মাত্র ২। সেই বছরেই ডেবিউ অ্যাক্টর পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীকালে বড় হওয়ার পর একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। শুরুতে তার পারিশ্রমিক ছিল ১০-১২ কোটি। পরবর্তীকালে তা বেড়ে হয় ৩৫ কোটির আগে-পরে। বর্তমানে তার পারিশ্রমিক মোটামুটি ১০০ কোটির কাছাকাছি। মাত্র ৩৮ বছর বয়সেই অভিনেতা ১০০ কোটির বাড়ি বানিয়ে ফেলেছেন। কিনে ফেলেছেন দামী দামী গাড়ি।

অভিনেতা দুই ছেলেমেয়ে অল্লু আইয়ান এবং অল্লু আরহা ও স্ত্রী স্নেহা রেড্ডিকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। অভিনেতার বাড়িতে রয়েছে বিলাসবহুল ভাবে জীবন-যাপন করার একাধিক সরঞ্জাম। এমনকি রয়েছে ৬’টি মূল্যবান বিলাসবহুল গাড়ি। এছাড়াও রয়েছে ৮০ কোটি টাকা মূল্যের একটি নিজস্ব প্রাইভেট জেট।

আরও পড়ুন: ‘পরিচালকের হাতে চড় পর্যন্ত খেয়েছি, সকলেরই পায়ে পড়তে হয়েছে,’ নিজের অভিনয় জীবনের শুরুর, দিকের কিছু স্ট্রাগলের কথা বললেন অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ

উল্লেখ্য, ছোট থেকেই বিলাসবহুল জীবনযাপন এ অভ্যস্ত আল্লু অর্জুন। তার বাবা, কাকা, ঠাকুরদা সকলেই এই বিনোদন জগতের সঙ্গে যুক্ত বহুদিন ধরে। এমনকি তার ছোট্ট মেয়েও বিনোদন জগতের পরিচিত মুখ। অভিনেতা বাবা অল্লু অরবিন্দ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী প্রযোজক। তার ঠাকুরদা অল্লু রামালিঙ্গা এই ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেতা। অতএব, তার বিলাসবহুল জীবনযাপন করাটা খুব একটা অস্বাভাবিক নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story