Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

দার্জিলিংয়ে ঢোকার বিকল্প পথ হচ্ছে সিকিম রুট দিয়ে, লেবং হয়ে ঢোকা যাবে দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে ঢোকার বিকল্প পথ হচ্ছে সিকিম রুট দিয়ে, লেবং হয়ে ঢোকা যাবে দার্জিলিংয়ে

ধস, যানজটের জন্য দার্জিলিং ঢুকতে সমস্যায় পড়তে হয়। তাই এবার বিকল্প রুট চালু হতে চলেছে। দার্জিলিং জেলা প্রশাসন ঘুম রুট এড়িয়ে দার্জিলিং-এ ঢোকার জন্য নতুন রুট তৈরি করত চলেছে।

দার্জিলিং জেলা প্রশাসন ঘুম, সোনাদা রুটের পরিবর্তে ঘুমের উলটো দিকেই লেবং দিয়ে দার্জিলিং-এ ঢোকার বিকল্প পথ চিন্তা করছে। ঘুম রুটে দার্জিলিং-এ ঢুকে লেবং রুট দিয়ে বেরোনোও যাবে। এর ফলে ধসের জেরে কোনও রাস্তা বন্ধ থাকলে আর সমস্যায় পড়তে হবে না। বিকল্প এই রুটে ঘুম, কার্শিয়াং-এ রুটে ঢুকতে হবে না। তিস্তাবাজার থেকে লেবং হয়ে ঢোকা যাবে দার্জিলিং-এ। রাস্তাটির দৈর্ঘ্য হবে ৩০ থেকে ৩৫ কিলোমিটার। এই রাস্তাটি দার্জিলিং শহর থেকে লেবং ও দাওয়াইপানি হয়ে শেষে তিস্তা বাজারের সঙ্গে মিলবে। সেখান থেকে ফের এটি শিলিগুড়ি, কালিম্পং, সিকিম রোডে ঢুকবে। এই রাস্তাটি সিকিম, কালিম্পং ও শিলিগুড়ির যাত্রীদের ঘুম দিয়ে না নিয়ে গিয়ে দার্জিলিং-এ পৌঁছে দেবে।

এই বিষয়ে দার্জিলিং-এর জেলাশাসক জানিয়েছেন, এই বিকল্প রাস্তার বিষয়ে পূর্ত দফতরকে জানানো হয়েছে। পূর্ত দফতরের অনুমতি পেলে অন্যান্য প্রক্রিয়া চালু করা হবে। এতদিন শিলিগুড়ি থেকে কার্শিয়াং-টুং-সোনাদা-ঘুম হয়ে দার্জিলিংয়ে পৌঁছনো যেত। এবার সেই রাস্তার চাপ কমাতে বিকল্প রাস্তা চালু করতে চলেছে দার্জিলিং প্রশাসন।

আরও পড়ুন: কলকাতার কাউন্সিলারদের ভাতা বাড়ল আড়াই গুণ, ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের ভাতা বৃদ্ধি দ্বিগুণের বেশি, ঘোষণা মেয়রের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal