Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আপনার জোরাল কণ্ঠস্বর আমার শক্তির উৎস, মমতাকে চিঠি অমর্ত্য সেনের

মুখ্যমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসার

আপনার জোরাল কণ্ঠস্বর আমার শক্তির উৎস, মমতাকে চিঠি অমর্ত্য সেনের

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন নোবেলজয়ী অমর্ত্য রায়। জানালেন, আপনার জোরাল কণ্ঠস্বর আমাকে শক্তি যুগিয়েছে। আপনার চিঠি আমাকে শুধু স্পর্শই করেনি বরং বলা ভালো তাতে আমি আশ্বস্ত হয়েছি। আমি খুব খুশি এটা জেনে যে আপনি পাশে আছেন। লিখেছেন অমর্ত্য সেন। 

সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তারপরই বিজেপি সরকারকে আক্রমণ করে সর্বতোভাবে অমর্ত্য সেনের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, জমি বিতর্কের কথা জানতে পেরে আমি বিস্মিত ও আহত। জানান, আপনার লড়াইয়ে আমার পূর্ণ সমর্থন রয়েছে।

আরও পড়ুন: ‘বহিরাগত’ দুষ্কৃতীদের নন্দীগ্রামে জড়ো করছেন শুভেন্দু, কমিশনে গুরুতর অভিযোগ তৃণমূলের

বোলপুরে প্রশাসনিক বৈঠকের মাঝেই অমর্ত্য সেনের জবাবি চিঠির কথা জানতে পারেন মমতা ব্যানার্জি। বৈঠক শেষে তিনি বলেন, আমি রাজনীতিগতভাবে ওদের সবচেয়ে বড়ো টার্গেট। আরও অনেকেই এভাবে টার্গেট করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আশ্রমিকরা তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন আশঙ্কার কথা। শান্তিনিকেতনে রবীন্দ্র আদর্শ ভুলিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ করেন মমতা ব্যানার্জি।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal