Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

নতুন বছরেই রাজ্যে আসছেন অমিত শাহ, নাড্ডা, পুর ভোটের আগেই উত্তরবঙ্গে সাংগাঠনিক বৈঠক শাহের

নতুন বছরেই রাজ্যে আসছেন অমিত শাহ, নাড্ডা, পুর ভোটের আগেই উত্তরবঙ্গে সাংগাঠনিক বৈঠক শাহের

সামনের বছরের শুরুতেই বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর মাসের শেষের দিকে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, জেলা সফরের পাশাপাশি গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা ও অমিত শাহ। পুরভোটের প্রচারে নামবেন এই দুই কেন্দ্রীয় নেতা বলেই সূত্রের খবর। অমিত শাহ উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

আরও পড়ুন: কালকে তো প্রায় সরকারটাই পড়ে যাচ্ছিল; আদানি বিতর্কে কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি কলকাতা পুর নির্বাচনে মাত্র ৩ টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। ভোট শতাংশের দিক থেকে সিপিএমের থেকে পিছিয়ে আছে গেরুয়া বাহিনী। এরপর দলের নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের কোনও প্রতিনিধি না থাকায় উত্তর ২৪ পরগনার ৫ জন বিধায়ক দলের সোশ্যাল মিডিয়ার গ্রুপ ছেড়েছেন। এরপরেই বাঁকুড়ার ৪ বিধায়ক ছেড়েছেন দলের সোশ্যাল মিডিয়ার গ্রুপ। বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ ও জেপি নাড্ডা বলেই জানা গিয়েছে। ২২ জানুয়ারি চন্দননগর, বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোট। জেলা সভাপতি ও ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এই বৈঠক থেকে তিনি জানান, নিচুতলার কর্মীদের চাঙা করতে আগামী বছরের শুরুতেই রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ৯ ও ১০ জানুয়ারি রাজ্য সফর করবেন। আর জানুয়ারির শেষের দিকে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal