Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

অমিত শাহ: দিদির চিন্তা কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন! নাম না করে অভিষেককে খোঁচা

দিদি ভোট আসতে আসতে দেখবেন আপনার পুরো দল ফাঁকা হয়ে গেছে

অমিত শাহ: দিদির চিন্তা কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন! নাম না করে অভিষেককে খোঁচা

মমতা ব্যানার্জি অভিযোগ করেন বিজেপি দল ভাঙ্গায়। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, দিদি আপনার মূল দলের নাম কী? কংগ্রেস ছেড়ে যখন তৃণমূল গড়লেন, তখন মনে ছিল না এটাও দল ভাঙ্গানো? মেদিনীপুরের সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে কটাক্ষ অমিত শাহের। বললেন, আজ যখন আপনাদের অত্যাচারে বিরক্ত শুভেন্দু মোদীজির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তখন কেন তাকে দল ভাঙ্গানো বলছেন? 

অমিত শাহ বলেন, দিদি ভোট আসতে আসতে দেখবেন আপনার পুরো দল ফাঁকা হয়ে গেছে। আপনি একা রয়ে যাবেন। বাকিরা সবাই মোদীজির নেতৃত্বে সোনার বাংলা তৈরি করবে। 

এদিন অমিত শাহ ফের নাম না করে অভিষেক ব্যানার্জিকে খোঁচা দেন। বলেন, মমতা দিদির এখন একটাই চিন্তা, কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন। বাংলার মানুষ কেমন আছেন তা জানার ইচ্ছে নেই। 

আরও পড়ুন: ১০ অগাস্ট থেকে প্রাথমিকে শিক্ষকতায় আবশ্যিক ডিএলএড কোর্সে ভর্তি শুরু, আসন প্রায় ৪৬ হাজার

কেন্দ্রের প্রকল্প রাজ্যে কেন চলছে না তা নিয়েও অমিত শাহ আক্রমণ করেন মমতা সরকারকে। বলেন, বাংলার ১০ কোটি মানুষের কি ভালো থাকার অধিকার নেই? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal