Take a fresh look at your lifestyle.

Shah in Nandigram: নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় পরিবর্তন, বিপুল ব্যবধানে জিতছেন শুভেন্দু

নন্দীগ্রামে মমতা দিদিকে হারালেই বাংলায় পরিবর্তন হবে

শাহের জবানে ফিরল প্রচণ্ড! দোকানে বসে শসা কাটছেন এমন সাধারণ মানুষ থেকে পার্টির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বুঝলাম, প্রচণ্ড ব্যবধানে জিততে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু। নন্দীগ্রামে প্রচারের শেষ দিন রোড শো করার পর রেয়াপাড়ার বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে বললেন অমিত শাহ। আবার জানালেন, নন্দীগ্রামে মমতা দিদিকে হারালেই বাংলায় পরিবর্তন হবে।
এদিন সাংবাদিক বৈঠকে শাহ কোনও প্রশ্ন নেননি। তিনি বলেন, নন্দীগ্রামে মমতা দিদি যেখানে বাড়ি ভাড়া নিয়ে আছেন তার ৫ কিলোমিটারের মধ্যে এক মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। শাহের কটাক্ষ, কোন মুখে বাংলায় নারী নিরাপত্তার কথা বলেন মমতা? শাহ টানেন নিমতায় বৃদ্ধার মৃত্যুর প্রসঙ্গও। অমিত শাহ বলেন, বাংলার মানুষ চায় সিএএতে নাগরিকত্ব। বেকারদের কর্মসংস্থান, শিল্পায়ন এবং নারী নিরাপত্তার স্বার্থে বাংলার মানুষ বিজেপিকে বিশাল সংখ্যাগরিষ্ঠতা দেবেন। বাংলায় শুরু হবে আসল পরিবর্তন। বলেন অমিত শাহ।

Comments are closed.