Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

কোনরকম বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই শুধুমাত্র টিনের কৌটোর সহায়তায় দুর্দান্ত হিন্দি গান গেয়ে শোনালেন এক বৃদ্ধ, কৌটো বাজিয়ে দুর্দান্ত সুর তুলে রাস্তায় গান গাইলেন অসহায় বৃদ্ধ, তুমুল ভাইরাল ভিডিও

কোনরকম বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই শুধুমাত্র টিনের কৌটোর সহায়তায় দুর্দান্ত হিন্দি গান গেয়ে শোনালেন এক বৃদ্ধ, কৌটো বাজিয়ে দুর্দান্ত সুর তুলে রাস্তায় গান গাইলেন অসহায় বৃদ্ধ, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্লাটফর্ম যেখানে নিজের প্রতিভা দারুন ভাবে তুলে ধরা যায়। আর একবার যদি সেই প্রতিভা কারো নজরে আসে তাহলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাচ, গান, আবৃত্তি এছাড়া অন্যান্য প্রতিভা দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং যার জন্য রীতিমতো ভাইরাল হয়েছে অনেকেই। সোশ্যাল মিডিয়াতে আমরা মাঝে মধ্যেই অনেক খবর পড়ে থাকি যা আমাদের আশ্চর্য করে তোলে। এরকম অনেক নিউজ প্রতিদিন ভাইরাল হতে থাকে। সম্প্রতি এরকমই একটি অবাক করা খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকদিন আগে।

ভিডিওটিতে একজন অত্যন্ত বয়স্ক বৃদ্ধকে কোনরকম বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই শুধু মাত্র দুটি টিনের কৌটা সহায়তায় অসাধারণ বাজনা বাজাতে দেখা গিয়েছে। তার কাছে বাদ্যযন্ত কিনার মত কোন টাকা নেই সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু প্রতিভা দারিদ্রতার কাছে সবসময় মাথা নত করে। শুধুমাত্র দুটি টিনের কৌটা সহায়তায় খালি গলায় তিনি দুর্দান্ত গান করছেন আর তাকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষ।

খালি গলায় তিনি ‘মেরে মিতবা’ গানটি গাইছেন। তার কণ্ঠে অসাধারণ গানটি শুনে প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন বিশেষ করে তার বাদ্যযন্ত্র প্রত্যেকটি আকৃষ্ট করেছে প্রত্যেকেই তার গান শুনে থমকে দাঁড়িয়ে পড়েছেন। ‘বাংলা 24’ নামক একটি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পৃথিবীতে এই ভিডিওটি ৩০ কোটি মানুষ দেখে ফেলেছেন।

আরও পড়ুন: প্রিয় মানুষের জন্মদিন, স্নেহ চুম্বনে নেটেজেনদের মন ভোলেলেন ঋতাভরী

এবং মোট ৩১৩ হাজার মানুষ তার এই ভিডিওটি লাইক করেছে। এবং ভিডিওটির কমেন্ট বক্সে ৪.৮ হাজার মানুষ কমেন্ট করে তার গানের প্রশংসা করেছেন। যেভাবে কোনো বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই তিনি অসাধারণ এই হিন্দি গানটি ফুটিয়ে তুলেছেন তাতে মুগ্ধ হয়েছেন প্রত্যেকে। বর্তমানে এই ভিডিওটি প্রত্যেকের মুঠোফোনে ঘোরাঘুরি করছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment