Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

একের পর এক চমক অঙ্কুশের! “মির্জা” র পর এবার “বেঙ্গল পুলিশ” রূপে ধরা দেবেন অভিনেতা, ভাইরাল ভিডিও

একের পর এক চমক অঙ্কুশের! “মির্জা” র পর এবার “বেঙ্গল পুলিশ” রূপে ধরা দেবেন অভিনেতা, ভাইরাল ভিডিও

অঙ্কুশ আবার বড় পর্দায় আনতে চলেছেন নতুন কিছু। এমন একটি ইঙ্গিত অভিনেতা দিয়েছিলেন আগেই। এবার গতকাল অর্থাৎ বুধবার বিকেল পাঁচটায় এই নতুন চমক দিলেন অভিনেতা। অঙ্কুশের নতুন ছবি মির্জার পর এবার আসতে চলেছে “বেঙ্গল পুলিশ”। ইতিমধ্যেই নতুন সিনেমা টিজার প্রকাশ করে দিয়েছেন অভিনেতা। “নেক্সজেন ভেঞ্চারস”-এর প্রযোজিত এবং “অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স” – নিবেদনে আসতে চলেছে বড় পর্দায় এই সিনেমা। সিনেমা সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে তবে এখনো জানা যায়নি কে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন এই সিনেমায়। তবে সিনেমার পরিচালক হলেন সায়ন্তন ঘোষাল।

আমাদের সকলেরই জানা যে টলিউডের বড় বড় অভিনেতারা অনেকেই প্রযোজনায় পা বাড়িয়েছেন। জিৎ এবং দেব তো অবশ্যই। তারপরে সেই লিস্টে নাম লিখিয়েছেন অভিনেতা অঙ্কুশ ও। এর আগেও নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরার মোশান পিকচার্সের ব্যানারেই তৈরি হয়েছে মির্জা। এই সিনেমার মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শক। আগামী ঈদে বড় পর্দায় আসতে চলেছে এই নতুন সিনেমা। মির্জার প্রযোজনার দায়িত্ব ছিলেন রক্তিম চট্টোপাধ্যায়। পরিচালক সুমিত সাহিল, চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক এবং ছবিটির নিবেদনের দায়িত্বে ছিলেন অঙ্কুশের সংস্থা নিজেই।

“মির্জা” ছবির টিজারে আমরা দেখেছি অন্যান্য সিনেমায় আমরা অঙ্কুশ কে যেভাবে দেখতে পাই তার থেকে অনেকটা আলাদা মির্জাতে অঙ্কুশকে দেখেছি। একটি পুরো বাড়ি ডেরা হিসেবে ব্যবহার করে সে। মির্জাকে ধরতে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পুলিশ থেকে গুন্ডা সকলে। কিন্তু কেউই তাকে ছুটে পর্যন্ত পারে না। এই সময় বড়সড় টুইস্ট আনে মির্জা। সম্পূর্ণ জায়গা জুড়ে সে ধরিয়ে দেয় আগুন। জনপ্রিয় অভিনেতা তথা প্রযোজক দেব পর্যন্ত অঙ্কুশ কে মির্জা রূপে দেখে প্রশংসায় পঞ্চমুখ। শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, “পুরো আগুন”। আবার অঙ্কুশ নিজেই নিজের ছবি এবং নিজেকে কেজিএফ সিনেমার রকি ভাইয়ের সঙ্গে তুলনা করেছিলেন। ছবি পোস্ট করে লিখেছিলেন “বাংলার কেজিএফ”। এবার শুধু এটাই দেখার যে অঙ্কুশের প্রযোজনায় বেঙ্গল পুলিশ আরো কি ধামাকাদার উপহার নিয়ে আসছে দর্শকদের জন্য।

আরও পড়ুন: ‘দলে থেকে কাজ করতে পারছিলাম না!’, মিম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment