Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

সাসপেন্ডেড তৃণমূল সাংসদ অনুপম হাজরা যোগ দিলেন বিজেপিতে

অনুপম হাজরা সম্ভবত বোলপুরের বিজেপি প্রার্থী

সাসপেন্ডেড তৃণমূল সাংসদ অনুপম হাজরা যোগ দিলেন বিজেপিতে

তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ অনুপম হাজরা যোগ দিলেন বিজেপিতে। দলবিরোধী কাজের জন্য বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। আর এক সাসপেন্ডেড সাংসদ সৌমিত্র খাঁ আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই বিজেপিতে যোগ দিলেন অনুপম হাজরা।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরও কয়েকজন তৃণমূল নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা বিজেপিতে যোগ দেবেন শীঘ্রই। অনুপম হাজরাকে যে এবার তৃণমূল কংগ্রেস আর প্রার্থী করবে না তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। গত কয়েক বছরে একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অনুপম হাজরা। তাঁকে বারবার সতর্কও করেছিলেন তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিলেন অনুপম হাজরা। তাঁকেই সম্ভবত বোলপুরে প্রার্থী করবে বিজেপি।

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal