Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

কবিরকে দাদা না বলে শুধু শুধু সমস্যা বাড়াচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা! তাই বেজায় ক্ষুব্ধ দর্শকেরা

কবিরকে দাদা না বলে শুধু শুধু সমস্যা বাড়াচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা! তাই বেজায় ক্ষুব্ধ দর্শকেরা

ধারাবাহিক গুলোর টিআরপিতে সব সময় ওঠাপড়া লেগেই থাকে। চলতি সময় স্টার জলসার একটি খুবই জনপ্রিয় ধারাবাহিক হলো “অনুরাগের ছোঁয়া”। চলতি মাসে টিআরপিতেও খুবই ভালো ফল করেছে এই ধারাবাহিকটি। কিন্তু তা সত্ত্বেও এই ধারাবাহিকের অন্যতম চরিত্র দীপার বিরুদ্ধে রয়েছে দর্শকদের নানান অভিযোগ।

ধারাবাহিক যখন শুরু হয়েছিল , তখন তার মূল কেন্দ্রীয় চরিত্র ছিল সূর্য নামক এক ডাক্তার এবং দীপা নামক একটি বেজায় কালো মেয়ে। ডাক্তার সূর্যর পছন্দ হয়ে যায় দিপাকে কিন্তু সূর্যর মা দীপার গায়ের রং কালো বলে কিছুতেই দিপা কে মেনে নিতে চাননি । বরং দিপার সৎ বোন উর্মিকেই বাড়ির বউ করে আনতে চেয়েছিলেন সূর্যের মা। কিন্তু মায়ের কথা অমান্য করে সূর্য দীপার সিঁথিতেই সিঁদুর তুলে দেয়।

তারপর ধারাবাহিকের জল গড়িয়েছে বহুদূর। বর্তমানে দিপাকে তার শাশুড়ি মা অর্থাৎ সূর্যের মা সহ বাড়ির সবাই খুবই পছন্দ করে এবং খুব শীঘ্রই মাও হতে চলেছে দীপা। কিন্তু এর মধ্যেই আগমন ঘটে এক তৃতীয় ব্যক্তির। সে সূর্যেরই বন্ধু। তার নাম মিশকা। মিশকা চায়় দীপা এবং সূর্যের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সূর্যকে নিজের করে নিতে।

আরও পড়ুন: ‘লালনের দিমাগের বাতি জ্বলবে ১৪ই নভেম্বর নিম ফুলের বিপরীতে! লাল ফুলের বিয়ে হবে আবার সেদিন’-তৃতীয় বিয়ের পর লালনের আবার চতুর্থ বিয়ে হবে বলে ভবিষ্যৎবাণী করলেন ধুলোকণার এক ভক্ত!

ইতিমধ্যেই আরেকজন চতুর্থ ব্যক্তির আগমন ঘটেছে ধারাবাহিকে। তিনি হলেন কবির স্যার। এই কবিরকে দীপা নিজের দাদার মতন সম্মান করলেও দিপা ও সূর্যের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য মিশকা সূর্যকে বোঝাচ্ছে আসলে দীপা এবং কবিরের মধ্যে রয়েছে গোপন প্রেমের সম্পর্ক। দীপার গর্ভে থাকা সন্তানের বাবা আসলে কবির। আর তারই বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য মিশকা কয়েকটি ভুল ডাক্তারের রিপোর্ট তৈরি করে এনে সূর্যকে দেখিয়েছে যাতে স্পষ্টতই লেখা আছে যে সূর্য কখনোই বাবা হতে পারবেনা।

কিন্তু দর্শকদের বক্তব্য হচ্ছে সূর্য যে বাবা হতে পারবে এবং বাচ্চাটি যে সূর্যরই তা তো দিপা জানে ।তাহলে সে কেন সব কথা খুলে সূর্যকে বলছে না?

অপরদিকে দীপাও কবিরকে স্যার স্যার বলে ডাকছে। মনে মনে দাদা ভাবলেও সে কবিরকে দাদা বলে কেন ডাকছে না? এই প্রশ্নই উঠেছে দর্শক মহলে।

আরও পড়ুন: মিঠাই, সিডের কোলে আদর খাচ্ছে এক বাচ্চা! তাহলে কি মোদক পরিবারে নতুন সদস্য? জল্পনা নেট দুনিয়ায়

আবার দীপার সাথে কবিরের এই মেলামেশা সূর্য খুবই অপছন্দ কিন্তু তবু সূর্য সে কথা মুখ ফুটে দিপাকে কিছু জানাচ্ছে না। ফলে তাদের সম্পর্কে টানা পড়েন লেগেই রয়েছে।

দর্শকদের একাংশের মত আসলে গল্পটিকে বাড়ানোর জন্যই কোবির মিসকা দীপা এবং সূর্যের মধ্যে এই অদ্ভুত ভুল বোঝাবুঝির সম্পর্কটিকে জিইয়ে রাখা হচ্ছে। কিছুতেই তাদের ভুল বোঝাবুঝি আর শেষই হচ্ছে না। যেখানে শুধু একটু দাদা বলে ডাকলেই সব সমস্যার সমাধান মিটে যায় সেখানে কেন দীপা কবিরকে ” স্যার স্যার ” করছে সেই নিয়ে বেজায় বিরক্ত নেটিজেনরা। তাদের দাবি অবিলম্বে এই এত ভুল বোঝাবুঝির পালা পর্ব শেষ করা হোক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল