Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
17 July 2026

৪ ডিসেম্বরের পরও ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে

৪ ডিসেম্বরের পরও ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে

৪ ডিসেম্বরের মধ্যে এসআইআর ফর্ম পূরণ করতে না পারলেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে। তা স্পষ্ট করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে না পারা সংশ্লিষ্ট ভোটারের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রে তিনি পাবেন একই নম্বরের এপিক।
৪ ডিসেম্বরের মধ্যে ইনিউমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। ফর্মে প্রথমেই আবেদনকারীকে তাঁর নাম, ফোন নম্বর, বাবার নাম, মায়ের নাম ও উভয়ের এপিক নম্বর উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: প্রতিপক্ষ প্রার্থীকে প্রণাম করে পুরযুদ্ধ শুরু করলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal