Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘বৌভাতের সকালের নতুন বউয়ের মত সেজে অপু গেল WBCS ইন্টারভিউ দিতে’! ‘অপরাজিতা অপু’র অবাস্তব ইন্টারভিউ দৃশ্যকে এবার তীব্র রোস্ট করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

‘বৌভাতের সকালের নতুন বউয়ের মত সেজে অপু গেল WBCS ইন্টারভিউ দিতে’! ‘অপরাজিতা অপু’র অবাস্তব ইন্টারভিউ দৃশ্যকে এবার তীব্র রোস্ট করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রচার শুরু হওয়ার প্রথম দিকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। কিন্তু কিছুদিন আগে একটি ইন্টারভিউ দৃশ্য দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই ধারাবাহিকটিকে। কারণ দর্শকদের একটি বড় অংশ মনে করছেন সিরিয়ালে দেখানো ইন্টারভিউয়ের দৃশ্যটি চরম অবাস্তব এবং অতিনাটকীয়।

এবার সেই দৃশ্যকেই কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তা। এদিন তিনি তার রোস্ট ভিডিওর মাধ্যমে জানান বছরের পর বছর ধরে ডব্লিউবিসিএস পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়েও অনেক ক্ষেত্রে সফল হতে পারেন না।কিন্তু ধারাবাহিকের নায়িকা কোনদিনও পড়াশোনা না করে বরং একান্নবর্তী পরিবারের সকল লোকের সমস্যার সামলে ইন্টারভিউ পাস করে যেতে সক্ষম হয়েছে।

পাশাপাশি ইন্টারভিউ দৃশ্যটি নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। তিনি জানিয়েছেন পরীক্ষার্থীরা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটি বিশেষ নিয়মে পোশাক পরে। কিন্তু ধারাবাহিকের নায়িকা কাঞ্জিভরম শাড়ি পড়ে বৌভাতের সকালে নতুন বউয়ের মত সেজে হাজির হয়েছিল ইন্টারভিউ দিতে। পাশাপাশি ইন্টারভিউ বোর্ড থেকে তার উদ্দেশ্য যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো ক্লাস ফাইভের সিলেবাস থেকে নেওয়া বলে জানিয়েছেন ঝিলম।

আরও পড়ুন: বর, প্রাণের ঠাকুরপো আর লটারির টিকিট নিয়ে দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছেন দুষ্টু বৌদি মনামী

বলাই বাহুল্য এদিন তার এই রোস্ট ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নতুন করে আরও একবার ধারাবাহিকের ইন্টারভিউ দৃশ্য নিয়ে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment