Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 June 2026

বারাকপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, মুখ ফাটল ধস্তাধস্তিতে

অর্জুন সিংহের বিরুদ্ধে গণ্ডগোলের অভিযোগ তৃণমূলের

বারাকপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, মুখ ফাটল ধস্তাধস্তিতে

ভোটের দিন সকাল সকাল বারাকপুরের মোহনপুরে আক্রান্ত হলেন খোদ বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। তাঁর মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করে। তৃণমূলের লোকজন তাঁকে মেরেছে বলে অভিযোগ করেছেন অর্জুন। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, অর্জুন সিংহ বুথে বুথে গিয়ে গোলমাল করার চেষ্টা চালাচ্ছেন। একাধিক বুথ থেকে তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন, অর্জুন সিংহের বাহিনী গণ্ডগোল তৈরি করছে।
এদিন অর্জুন সিংহ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু বুথে গেলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। অর্জুনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। সেই ধস্তাধস্তির সময় তাঁর মুখ ফেটে যায়।

আরও পড়ুন: মুকুল রায়কে নিয়ে আপাতত সিদ্ধান্ত নেবেন স্পিকারই, PAC চেয়ারম্যান মামলায় জানাল হাই কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal