Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

হরিয়ানায় কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত এক সেনা জওয়ান, তিন অভিযুক্তের ছবি প্রকাশ পুলিশের

দ্রুত অভিযুক্তদের ধরার আশ্বাস সরকারের

হরিয়ানায় কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত এক সেনা জওয়ান, তিন অভিযুক্তের ছবি প্রকাশ পুলিশের

হরিয়ানায় ১৯ বছরের এক কলেজ ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগের ঘটনায় শনিবার তিন অভিযুক্তের ছবি প্রকাশ করছে পুলিশ।  ঘটনায় শনিবার রাত পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, অভিযুক্তদের সন্ধান দিতে পারলে দেওয়া হবে ১ লক্ষ টাকা পুরস্কার। জানা গেছে, যে তিন অভিযুক্তের ছবি পুলিশ এদিন প্রকাশ করেছে, তার মধ্যে পঙ্কজ ফৌজি নামে এক সেনা জওয়ানও রয়েছে। পুলিশ জানতে পেরেছে, সে বর্তমানে রাজস্থানে কর্মরত। অভিযুক্ত সেনা জওয়ানকে দ্রুত গ্রেফতার সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ। সেনার তরফেও জানানো হয়েছে, কেউ দোষী হলে তাকে রেয়াত করা হবে না। অন্য দুই অভিযুক্ত যুবকের নাম মনীশ ও নিসু।
উল্লেখ্য, গত বুধবার টিউশন পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে গ্রামের রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ক্ষেতে ৮-১০ জন ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগে জানিয়েছেন ওই কলেজ ছাত্রী। অভিযোগ অচৈতন্য হয়ে যাওয়া পর্যন্ত তাঁর উপর অত্যাচার চালানো হয়, পরে তাঁকে এক বাস স্ট্যান্ডে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। সিবিএসসি পরীক্ষায় টপ করায় কয়েক মাস আগেই এই ছাত্রীকে সম্মানিত করেছিল হরিয়ানা সরকার। তাঁর সাথে এরকম ঘটনার অভিযোগ সামনে আসায়, মুখ পুড়েছে হরিয়ানা সরকারের। রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ঘটনার তিন দিন পরও কাউকে ধরতে না পারায় পুলিশের প্রতি নিজেদের ক্ষোভ জানিয়েছে ছাত্রীটির পরিবার।

আরও পড়ুন: রাহুল গান্ধীর মানস সরোবর যাত্রা নিয়ে তাঁকে ‘চিনের প্রতিনিধি’ বলে কটাক্ষ বিজেপির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation