তামিলনাড়ু-কর্ণাটক সীমান্ত কুন্নুরে ভয়াবহ দুর্ঘটনা সেনা হেলিকপ্টারের। ভেঙে পড়ল সেনা বাহিনীর MI 17 কপ্টার। চাঞ্চল্যকর বিষয় কপ্টারে ছিলেন, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেনাবাহিনীর তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিপিন রাওয়াত এবং তাঁর পরিবার সমেত কপ্টারে উপস্থিত ছিলেন আরও ১৪ জন। সূত্রের খবর, কপ্টারে উপস্থিত ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুমিতা রাওয়াত।
সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে সেনাবাহিনীর তরফে।
আরও পড়ুন: Assam NRC: কেন নাম বাদ? ১৯ লক্ষ মানুষকে নোটিস পাঠাচ্ছে অসম সরকার




