Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

আলো ও আলোর গতি নিয়ে কাজ করে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম আসানসোলের অধ্যাপকের

আলো ও আলোর গতি নিয়ে কাজ করে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম আসানসোলের অধ্যাপকের

আলো নিয়ে কাজ করে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম তুলে ফেললেন বাংলার অধ্যাপক। আসানসোলের বাসিন্দা অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ২০১৬ সাল থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার স্ট্যাানফোর্ড ইউনিভার্সিটির সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম উঠে এসেছে তাঁর। আলো ও আলোর গতি নিয়ে কাজ করেন তিনি।

এই স্বীকৃতি পাওয়ার পর তিনি জানিয়েছেন, ছাত্র থাকাকালীন এই কাজ চালিয়ে আসছেন তিনি। আর এখন তাঁর ছাত্রদের সঙ্গে কাজ করছেন। ফলে পুরো গবেষণার বিষয়টি পরিপূর্ণ হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন গবেষক তাঁর অধীনে কাজ করেছেন এখন। অপটো ইলেকট্রনিক্স এবং অক্টো-স্পিনট্রনিকসের ওপর গবেষণা করছেন জিতেন্দ্রনাথ। আলো যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারে। গবেষণার মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন জিতেন্দ্রনাথ রায়। আগামী দিনে তথ্য ও প্রযুক্তিতে আলোকে ব্যবহার করা যাবে বলে মত অধ্যাপকের।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা জিতেন্দ্রনাথ রায়। সেখানেই স্কুল ও কলেজ করার পর মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। এরপর সিএসআইআর ফেলোশিপ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় আলো নিয়ে গবেষণা। এখন আসানসোলে আছেন তিনি। এরআগে ত্রিপুরায় চালিয়ে গিয়েছেন তাঁর গবেষণা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দীর্ঘদিন চাকরি করেছেন। পরবর্তীকালে রাজ্যে ফিরে এসে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন।

আরও পড়ুন: প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, কোভিড সংক্রমিত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal