Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

প্রয়াত স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য

প্রয়াত স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য

স্ত্রী মারা গেছেন। ভোট দিতে এসে চোখে জল অশোক ভট্টাচার্যের। শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের ভোটার অশোক ভট্টাচার্য। শনিবার নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে ঝড় অভিষেকের, ২৫০ আসন জেতার দাবি

প্রতি বছর স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসতেন অশোক ভট্টাচার্য। কিন্তু গতবছরেই প্রয়াত হয়েছেন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। তাই শনিবার ভোট দিতে কেঁদে ফেলেন তিনি। প্রবীণ এই সিপিএম নেতা জানিয়েছেন, স্ত্রীকে ছাড়া এই প্রথম ভোট দিতে এলাম। তাই খুব খারাপ লাগছে। প্রয়াত স্ত্রীর ছবিতে মালা দিয়েই ভোট দিতে এসেছি। প্রয়াত স্ত্রীর প্রতি আবেগতাড়িত হলেও শিলিগুড়িতে ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে দাবি করেন অশোক ভট্টাচার্য। বলেন, সকলে যেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সেও আবেদন করা হয়েছিল। তবে পুলিশপ্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal