Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

আক্রান্ত ময়নার BJP প্রার্থী অশোক দিন্দা, অভিযোগের তির তৃণমূলের দিকে

আক্রান্ত ময়নার BJP প্রার্থী অশোক দিন্দা, অভিযোগের তির তৃণমূলের দিকে

আক্রান্ত ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা৷ তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ইটের আঘাতে পিঠে গুরুতর চোট পেয়েছেন অশোক দিন্দা। হামলার পিছনে তৃণমূল জড়িত বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। স্থানীয় বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে ময়না থানায় অভিযোগ দায়ের করেছেন অশোক দিন্দা। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷

আরও পড়ুন: ‘এনকাউন্টার’ মন্তব্য! বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শো কজ, নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

ময়না কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা৷ মঙ্গলবার প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ৷ গাড়ির পিছনের কাচ ভেঙ্গে যায়। অশোক দিন্দা জানিয়েছেন, একটা সময় মনে হচ্ছিল, বাজেভাবে আক্রান্ত হব। তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal