Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 July 2026

বিলে মেলেনি রাজ্যপালের সম্মতি, দু’দিন বন্ধ বিধানসভা

নজিরবিহীন ঘটনা রাজ্য বিধানসভায়

বিলে মেলেনি রাজ্যপালের সম্মতি, দু’দিন বন্ধ বিধানসভা

প্রস্তাবিত বিলে রাজ্যপালের সই না মেলায় দু’দিন বিধানসভা অধিবেশন মুলতুবি করে দিলেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। সাম্প্রতিক সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে গোটা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন।
মঙ্গলবার বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর বিধানসভা কক্ষেই বিমান ব্যানার্জি ঘোষণা করেন, বিলে রাজ্যপালের অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েহিল। তার নোটিসও ইস্যু হয়েছে। কিন্তু রাজ্যপালের সই হয়ে তা বিধানসভায় না আসায় আগামী দু’দিন বিধানসভা বসবে না।
প্রসঙ্গত, কোনও দফতর কোনও নতুন বিল আনতে চাইলে তা আইন দফতরের ছাড়পত্রের পর রাজভবনে পাঠানো হয় রাজ্যপালের অনুমোদনের জন্য। রাজ্যপাল সই করে তা বিধানসভায় পাঠান। তারপরই তা আলোচনার জন্য পেশ করা হয়। এবার রাজ্যপালের অনুমোদনের অভাবে নজিরবিহীনভাবে বিধানসভা অধিবেশন দু’দিনের জন্য স্থগিত হয়ে গেল।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী বহিরাগত, নন্দীগ্রামের মানুষ এর জবাব দেবে, নাম না করে মমতাকে আক্রমণ শুভেন্দুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal