Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

নতুন ছবিতে ফের একসঙ্গে আয়ুষ্মান-অনুভব

নতুন ছবিতে ফের একসঙ্গে আয়ুষ্মান-অনুভব

বক্স অফিস কাঁপানো “আর্টিকেল ১৫” এর অনেক সাফল্য ও প্রশংসা কুড়িয়ে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান খুরানা এবং পরিচালক অনুভব সিনহা। তাদের নতুন ছবির নাম “অনেক”। এবার কাহিনীর মোড় অন্যদিকে। নতুন ছবির মূল বিষয়বস্তু পলিটিক্যাল ভিত্তিক।

আয়ুষ্মান-অনুভব নতুন কাজে হাত দিয়েই, শুটিংয়ের ফাঁকে ‘অনেক’ ছবির প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে করল।

 

আরও পড়ুন: জি বাংলার ‘বকুল কথা’ কে পুরো নকল করছে স্টার জলসার ‘গাঁটছড়া’! নতুন প্রোমো দেখতেই শুরু ট্রোলিং, তুমুল ভাইরাল ভিডিও

ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে আয়ুষ্মান লিখেছেন, “Excited to be collaborating with Anubhav Sinha sir. Again. #ANEK. 😃🙏🏼

Here’s presenting my look as Joshua produced by @anubhavsinhaa and

#BhushanKumar.”

অন্যদিকে পরিচালক অনুভব সিনহা একটি টুইট করে আয়ুষ্মান এর উদ্দেশ্যে লিখেছেন, “Ek look of supremely talented @ayushmannk as Joshua from our next collaboration, #ANEK

#BhushanKumar.”

অনুভব সিনহার আপকামিং ছবি “অনেক” এ আয়ুষ্মান খুরানা যশুয়া চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে আয়ুষ্মান খুরানাকে এলোমেলো চুল আর ভর্তি দাড়িতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই নতুন ছবি অনেকের শুটিং শুরু হয়েছে। টিমের সূত্র থেকে জানা গিয়েছে, অনেক ছবিটি অনুভবের করা অন্যতম ব্যয়বহুল ও বড় মাপের ছবি হতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment