Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

বকখালিতে ১৪ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারডুবি

বকখালিতে ১৪ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারডুবি

বকখালিতে ১৪ জন মৎস্যজীবী নিয়ে ফের ট্রলারডুবি। জম্মু দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ট্রলারের উদ্ধার কাজ চলছে।

তারা মা নামে এই ট্রলারটি বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। আবহাওয়া খারাপ থাকায় ফিরে আসছিল ট্রলারটি। কিন্তু মাঝ সমুদ্রেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

জামা গেছে, আশেপাশের ট্রলারের মৎস্যজীবীরা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ট্রলারটি পুরোপরি জলের তলায় ডুবে যাওয়ায় সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, কাল থেকে বাড়বে, জানাল আবহাওয়া দফতর

আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবারে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় ট্রলারটি। কয়েকদিন আগেই হলদি নদীতে ট্রলার ডুবির জেরে এক মৎস্যজীবীর মৃত্যু হয়। এরপর ফের ট্রলারডুবির ঘটনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal