বৃহস্পতিবার এই সময়ে বক্তব্য শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ঘড়ির কাঁটার ২৪ ঘন্টাও বাকি নেই। ২১ জুলাই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। দূরদুরান্তের জেলা থেকে ইতিমধ্যেই কলকাতার ক্যাম্প গুলোতে এসে পৌঁছেছে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। ঘাসফুল শিবিরে কার্যত উৎসবের মেজাজ। মহা সমাবেশের আগের দিন দলের ফেসবুক পেজ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: গুজরাতের ঘটনায় শিক্ষা, বাংলার ঝুলন্ত ব্রিজগুলির কী অবস্থা, জানতে চেয়ে রিপোর্ট তলব নবান্নের
বুধবার ভিডিও বার্তায় কর্মী-সংকর্থকদের প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন করেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এদিন ফের একবার জানিয়ে দেন, ২১ জুলাই দিনটির সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ জড়িয়ে আছে। এটি একটি স্মরণীয় দিন। পাশপাশি অভিবাকের মতোই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সাবধানে, সচেতন ভাবেই যেন সকলে মিছিলে যোগ দেন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার পরামর্শ দেন। কর্মী সমর্থকদের পাশপাশি দলমত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষকে ২১ জুলাইয়ের সভায় যোগ দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী।




