Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

এসসি, এসটির উন্নয়নের নিরিখে দেশের সেরা বাংলা, আরও সুবিধে পৌঁছতে অনগ্রসর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

রাজ্যের অনগ্রসর বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

এসসি, এসটির উন্নয়নের নিরিখে দেশের সেরা বাংলা, আরও সুবিধে পৌঁছতে অনগ্রসর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

২০১৭-১৮ আর্থিক বছরে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের নিরিখে সারা দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। ‘ন্যাশনাল সিডিউলড কাস্টস ফাইনান্স অ্যান্ড ডেভলপমেন্ট’ এর এই স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে পোস্ট করেছেন তিনি। কাকতালীয়ভাবে মঙ্গলবারই বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের তফশিলি জাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা কীভাবে অনগ্রসর শ্রেণির সব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আরও কী কী পদক্ষেপ নিলে তাঁদের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়, তা নিয়ে প্রায় ২ ঘন্টা তাঁদের সঙ্গে কথা বলেন মমতা। বিধায়করাও তাঁদের অভাব, অভিযোগের কথা জানান মুখ্যমন্ত্রীকে। অনগ্রসর শ্রেণির আর্থিক ও সামাজিক মানোন্নয়নের জন্য রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, বিধায়করা বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেন। সরকারি অফিস থেকে শংসাপত্র পেতে দেরি হওয়া, সরকারি প্রকল্পের সুবিধা তফশিলি জাতি ও উপজাতির মানুষের কাছে পৌঁছতে দেরি হওয়ার অভিযোগ করেন তাঁরা।
ফেসবুক ও ট্যুইটারে এই বৈঠকের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? উত্তরবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত দিল হাওয়া অফিস 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal