Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? উত্তরবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত দিল হাওয়া অফিস 

পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? উত্তরবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত দিল হাওয়া অফিস 

পুজোর পরে অনেকেই পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন।  তাঁদের জন্য খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী দুর্যোগের ইঙ্গিত দিল হওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে নদীতে জলস্তর বৃদ্ধি, ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কালিম্পিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দার্জিলিং-এও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। পাশপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে ভূমি ধসের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে পারে। তুলনামূলক নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। 

আরও পড়ুন: বামেদের ব্রিগেডে বাড়ছে ভিড়, বুদ্ধদেব ভট্টাচার্য কি যাবেন? প্রশ্ন, জল্পনা দলের অন্দরে

উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal