Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

‘ইদ মোবারক’, সকলকে ইদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

‘ইদ মোবারক’, সকলকে ইদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

সকলকে জানাই ইদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ইদ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে সকলকে শুভেচ্ছা জানান।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0gW3CkbvGxiJTQEiZMPNRPXqProGmNgEZMkbZNqFr5GafJmY1rfTsg6uVi4UNZC69l&id=100069416965553&mibextid=Nif5oz

শুক্রবার রাতে ইদের চাঁদের দেখা মিলতেই শনিবার ইদ উৎসব বলে জানা যায়। এদিন রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে তিনি ইদের শুভেচ্ছা বার্তা দেন। বলেন, আমরা অশান্তি চাই না। শান্তি চাই। দেশকে ভাগ হয়ে যাক চাই না। জীবন দিয়ে দেব, কিন্তু দেশকে ভাগ হতে দেব না। সকল কে শান্তিতে থাকার কথা বলেন তিনি। কারও প্ররোচনামূলক কথায় পা না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

আরও পড়ুন: ২৮ অগাস্ট হচ্ছে না লকডাউন, টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে সমস্যা হবে মানুষের, খবর নবান্ন সূত্রে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal