আজ রাখি বন্ধন উৎসব। সেই উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান তিনি। ফেসবুকে তিনি একটি পোস্ট করে তিনি লেখেন, ঘরে ঘরে সৌহার্দের বন্ধন অটুট হোক। রাখি বন্ধনের শুভেচ্ছা।
অন্যদিকে টুইটারে বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটি ভাষায় টুইট করেন তিনি। সেখানেও সবাইকে আমার রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
हमारा देश महान है
सभी को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं ।
My heartiest greetings and best wishes to all on the occasion of Raksha Bandhan.
সবাইকে আমার রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও পড়ুন: চাকরিতে পুনরায় যোগদানের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২৬৯ জন
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2022
রাখি উপলক্ষ্যে সাজো সাজো রব সব জায়গায় ৷ যারা কাজের সূত্রে বাইরে আছেন, তাঁদের ভিডিও চ্যাটের মাধ্যমেই রাখি পড়ানো চলছে। কলকাতার হোক বা জেলা জায়গায় জায়গায় ক্যাম্প করে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। ভাইদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন বোনেরা। চলছে মিষ্টিমুখ।




