Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

রবিবার পর্যন্ত থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি, কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস; বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

রবিবার পর্যন্ত থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি, কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস; বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

বুধবার বা বৃহস্পতিবার আবহাওয়া দফতর পূর্বাভাস দিলেও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। উল্টে গরম বেড়েছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় সবার একটাই প্রশ্ন, বর্ষা কবে? তবে তা নিয়ে কোনও আশার খবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গরমের হাত থেকে এখনই রেহাই নেই। তার ওপর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহেরও সম্ভবনা থাকছে। 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে অস্বস্তিকর গরম থাকবে। সেই সঙ্গে থাকবে আদ্রতাজনিত তীব্র অস্বস্তি। তবে রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দুই বর্ধমানে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। 

তবে উল্টো পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলোতে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: দাবি মানল কর্তৃপক্ষ, ১৪ দিনের মাথায় অনশন তুললেন মেডিকেলের পড়ুয়ারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal